কাপড় ও যৌনতাঃ দৃষ্টিভঙ্গির ভিন্নতা
এক. ‘বয়ইস ডি ভিনসিনেস’ প্যারিসে অবস্থিত বিশ্বের প্রথম নগ্ন পার্ক। গত বছর অক্টবরে পার্ক উদ্বোধন শেষে প্যারিসের ডেপুটি মেয়র ও সিটির পার্কগুলোর ইন চার্জ পেনিলোপ কোমিটিস জানান, যে কেউ চাইলে এই পার্কে প্রবেশ করতে পারবেন, তবে শর্ত একটাই কাউকে জ্বালাতন করা যাবে না, কারো যৌনাঙ্গের দিকে তাকিয়ে থাকা যাবে না। সেটা আমরা শক্তভাবে দমন করবো। অপরদিকে প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের জুলিয়ান ক্লড বলেন, ‘এটি সত্যিকারের আনন্দের বিষয়, এটি প্রকৃতির জন্য আরো একটি স্বাধীনতা।’ আর নগ্নতাবাদীরা বলে এটা আমাদের বড় জয়। কারণ তারা এমন একটা জায়গার জন্য অনেক আন্দোলন করেছিলো। তারা মনে করে 'কাপড় পরা এক রকম প্রকৃতি বিরুদ্ধ কাজ। এটা একদিন উঠে যাবে।' দুই. বিশ্ব নারী দিবসে আমি এক নারী রেডিও জকিকে বলতে শুনি। "আমি একদিন পথ ধরে হাঁটছিলাম, এক দোকানদার আমার বুকের দিকে অনেক্ষণ ধরে তাকিয়ে ছিলো। আমি তার সামনে গিয়ে চেহারাটা দেখিয়ে বললাম এই যে আমার চেহারাটা দেখা যায় না? এটার দিকে তাকাবেন, কোন আপত্তি নেই। অন্য দিকে তাকালে না, চোখগুলো উপড়ে দিবো। লোকটাকে ভীষণ শাসালাম। যাইহোক আসল কথা হলো আমাদের ভিতর চেইঞ্জ আনতে হবে। এমন ...