লেখার অভিমান

লেখার অভিমান
নোমান বিল্লাহ

ছোট্ট বেলা লিখতাম ছড়া
মনের সখে যত,
রোজনামচা লিখতে গিয়ে
ডায়রি ভরে যেত।

লেখার প্রতি নেশা ছিলো
ছিলো বড় ঝোঁক,
লিখতে গিয়ে ঘুমাতাম না
রাত যতই গভীর হোক।

যখন একটু বড় হলাম
দিলাম লেখা ছেড়ে,
লেখার নেশা চলে গেলো
ফোনের মোহে পড়ে।

ইদানীং তাই লিখতে বসি
বাল্য স্মৃতির টানে,
কিন্তু লেখা জেদ ধরেছে
মানে অভিমানে।

০৩-০২-২০১৮
দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

Comments