বউ চোর

খোচোর-মোচড় শব্দ পেয়ে
চোখটি মেলে দেখছি,
ঘরের দরজা খোলা দেখে
চুরির গন্ধ পাচ্ছি।

বাসর ঘরে নতুন বউ
সবচে দামী বউখান,
বউটাকে তাই কাছে পেয়ে
বন্ধ রাখলাম চোখকান।

সকালবেলা উঠে দেখি
বউ তো আমার নেই পাশে,
চুপ করে সে পালিয়েছে
তারই প্রেমিকের সাথে।

বউ হারিয়ে ভাবছি আমি
এখন হবে কি উপায়?
সবাই দুষে বলছে আমায়
এই রাতে কি কেউ ঘুমায়?

(আমি কিন্তু হাসছি না😃)


০৮-০২-২০১৮ ০৯:১৭
দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

Comments