কারা চায় না আয়া সোফিয়া মসজিদ হোক?

কিছু ব্যক্তি আছে সারাবছর গরুর গোশতো নাক ডুবিয়ে খায়, কুরবানীর সময় আসলেই এদের গরুর উপর মায়াকান্না শুরু হয়।

ঠিক এই ব্যক্তিরাই এখন আয়া সোফিয়া নিয়ে হা হুতাশ করছে।

৮৫ বছর আগে মসজিদকে কেন যাদুঘর বানানো হয়েছিলো সেটার উপর প্রশ্ন না তুলে গীর্জা কেন মসজিদ হয়েছিলো সে প্রশ্ন তুলছে এরা।

অথচ খ্রিস্টানরা যখনই মন চায় গীর্জা বিক্রি করে, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আপনি চাইলে এখনো অনেক গীর্জা বিক্রি করার জন্য অ্যাড দিয়ে রেখেছে সেগুলো কিনে মসজিদ-মন্দির যা ইচ্ছা তাই বানাতে পারবেন।

আয়া সোফিয়া যেটা মুসলমানদের বিজিত সম্পদ সেটা দখল না করে যে কিনে নিয়েছে সেই উদারতা ওদের চোখে পড়ে না।

উল্টো এটাকে মিলানোর চেষ্টা করছে বাবরি মসজিদের সাথে।

কই স্বাভাবিক নিয়মে কেনা জায়গায় মসজিদ নির্মাণের প্রমাণ দেখিয়ে পূণরায় মসজিদে রূপান্তর করা আর কই ভিত্তিহীন দাবী তুলে উগ্রবাদী সন্ত্রাসীদের মসজিদ ভাঙ্গা ও দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের হত্যা করা!

এরা হলো দুনিয়ার সাময়িক সুখের সন্ধান পাওয়া 'বুদ্ধিমান', যাদের পরকালের বিশ্বাসকে ঠুনকো মনে হয়।

এরা বিজ্ঞান দিয়ে ধর্ম মাপে অথচ এরা জানে পানিকে ইঞ্চি/মিটার এককে মাপা যায় না। পানিকে পানির এককে মাপতে হয়।

পৃথিবীর প্রতিটি তত্ত্ব/মতবাদ/বিশ্বাস তার নিজ নিজ জায়গায় ঠিক। কিন্তু কোনটি সঠিক আর কোনটি বেঠিক তা মাপার এমন কোনো যন্ত্র নেই যা সবার নিকট গ্রহণযোগ্য। নিজেই নিজের মাপযন্ত্র বের করে অন্যকে বাতিল করার মত বোকা এরাই।

এদের থেকে দূরে থাকবেন।

Comments