Posts

Showing posts from March, 2018

তেতুল হুজুর ও জাফর ষাঁড়ঃ বাড়ছে দূরত্ব

Image
তেতুল হুজুর ও জাফর ষাঁড় দু'টোই গালি, কটাক্ষপাতের উদাহরণ। উভয়ে দেশের বিশিষ্ট ব্যক্তি। আপনার ইসলামী বিদ্যার ধারণা না থাকলে আপনি আল্লামা আহমদ শফি দা.বা. কে চিনবেন না। আবার আপনার সাহিত্য ও বিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকলে আপনি জাফর ইকবাল স্যারকে চিনবেন না। উভয়ে একেক দিক থেকে উঁচু মাপের লোক। কেউ স্থায়ী শিক্ষায়, কেউ অস্থায়ী শিক্ষায়। কারো জ্ঞানের দৌড় কবর পর্যন্ত কারো জ্ঞানের দৌড় কবর পরবর্তী জীবন পর্যন্ত; এই পার্থক্য। আমাকে অনেকেই দু'জনকে একই শিরোনামে দাঁড় করানোর কারণে গ ালাগালি করতে পারেন। কেউ বলবেন, কই শায়খ আহমদ শফি আর কই জাফর ইকবাল স্যার অথবা কেউ বলবেন, কই জাফর ইকবাল স্যার আর কই আল্লামা আহমদ শফী। একেকজন একেকজনকে উপরে রাখবেন আর অপরজনকে ফেলবেন ডাস্টবিনে, আরও কোন নোংরা জায়গা থাকলে সেখানেই ফেলবেন। এক সময় আপনি তেতুল তেতুল জপতেন আর এখন ষাঁড় ষাঁড় শুনে রেগে যাচ্ছেন। তেতুল বলি আর ষাঁড় বলি উভয়টাই কটাক্ষ করে বলা। কটাক্ষ করা সর্বসম্মতিক্রমে অপছন্দনীয়, ঘৃণ্য। একজন ভালো মুসলিম যেমন কাউকে ষাঁড় বলতে পারেন না তেমন একজন শিক্ষিত লোক তেতুল বলতে পারেন না। শেরে বাংলা একে ফজলুল হক বাঘের মত হিংস্র নন বরং সা...

পথেঘাটে দর্শক-গ্যালারি

Image
চায়ের বিল দিচ্ছিলাম, দোকানদার হাত দিয়ে বিলটা নিলেও তাকিয়ে ছিলো ভিন্ন দিকে। আমিও তাকালাম সেদিকে। দেখলাম, এক যুবক আর এক যুবতী হেঁটে যাচ্ছে, কথা বলছে হাসি মুখে। মেয়েটা ওড়না বিহীন শর্ট জামা ও টাইট প্যান্ট পরিহিত। আশে পাশের সবাই তাকিয়ে আছে তার দিকে। সামনের পিছনের ডানের বামের সবাই তাকচ্ছে তাদের দিকে। বাসের হেল্পার রিকশাচালককে সতর্ক করলেও তাকিয়ে আছে সেদিকে। বাদাম বিক্রেতা বাদাম বাদাম করলেও তাকিয়ে আছে সেদিকে। দূরপাল্লার বাসের জানালা দিয়ে কিছু দৃষ্টিও মিস করছে না এই দৃশ্য। এ এক অভাবনী য় দৃশ্য। সবার চাহনি থেকে ঠিকরে পড়ছে মুগ্ধতা ও লালসা। কারো বা চাহনিতে রয়েছে কামুকতা। তবে দু একজনের চাহনিতে নেই মুগ্ধতা বা লিপ্সা, আছে শুধু ঘৃণা আর ঘৃণা। তারা দু'জন যেদিক দিয়ে যাচ্ছে, সেদিকেই এক অসাধারণ দর্শক-গ্যালারী সৃষ্টি হচ্ছে। এই পথে আরও অনেক যুগল হেটে যাচ্ছে কিন্তু কেউ তো তাদের দিকে তাকাচ্ছে না। তাহলে এদের দিকে তাকাচ্ছিলো কেন? কী ছিলো তাদের মাঝে? কারণ একটাই, নয়া যৌবনে ভরা এক অসম্ভব সুন্দরী যখন শর্ট জামা ও টাইট প্যান্ট পরে হেসে খেলে হেটে যায় তখন কার না দেখতে মনে না চায়! চায়ের দোকানটির সামনেই এক মহিলা ভ্যানে...