Posts
ফাঁদ | নোমান বিল্লাহ
- Get link
- X
- Other Apps
গত সাতদিন যাবৎ মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। এ জগতে আর থাকতে ইচ্ছে করে না। ঘুম আসে না ঠিকমতো। ব্যবসায় মন বসে না। কাউকে কষ্টগুলো বলতেও পারি না। পৃথিবীটাকে শুধু নিষ্ঠুর আর পাষাণ মনে হয়। দুচোখে শুধু অন্ধকার দেখি, আলোর ছিটেফোঁটাও দেখি না কোথাও। আমাদের বিয়ে হয়েছে ৬ মাস হলো। বিয়ের পর থেকেই বউ আমার সাথে থাকতে চায় না। ২ মাস পর থেকে তার বাবার বাড়িতে। অনেকবার বলেছি আসতে, আসেনি। একবার আনতে গিয়েছিলাম, সে তার বাবা ও ভাইসহ অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন কল দিলেই বলে তালাক দিতে। ভালোবেসে বিয়ে করেছি। সম্পর্ক যে বেশীদিনের ছিলো তাও না। বিয়ের মাত্র ৪ মাস আগে পরিচিত হয়েছিলাম আমরা। আমাদের গ্রামের বাজারে বড় একটি মুদি দোকান আছে আমার। ছোট থেকেই ব্যবসা করেছি। কোনো মেয়ের সাথে সময় দেয়ার সুযোগ হয়নি কখনো। বন্ধুরা মজা করে বলতো আমি নাকি দোকানের সাথে বিয়ে বসেছি। যাহোক এখন এলাকায় সবচে বড় ব্যবসায়ীর কথা বললে আমার নামটিই আসবে প্রথমে। ওর নাম কণা, প্রথম যেদিন আমার দোকানে এক কেজি চিনি নিতে আসে, সেদিন তাকে দেখে এতটাই ক্রাশড হই যে আমি তার দিকে তাকিয়ে থেকে অনেক্ষণ অবশ দাঁড়িয়ে ছিলাম। ছোট ভাইয়ের খোঁচা খেয়ে সম্বিত ফিরে পেয়েছিলাম। পর...
এক ভারতীয়র সাথে কথোপকথন
- Get link
- X
- Other Apps
কিছুদিন আগে এক ভারতীয়র সাথে কথা হয়েছিলো। গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যেখানে ইংরেজিতে কথা বলা প্রাকটিস করার জন্য কল দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকের সাথে কথা বলা যায়। আমি একটা অ্যাপ ওপেন করে কল দিলাম, পরিচিতি পর্ব শেষে নিজেদের জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, পছন্দ-অপছন্দসহ ইত্যাদি অনেক বিষয়ে ১০-১২ মিনিট কথা বললাম। এরপর জিজ্ঞেস করলাম লাদাখে যে ভারতীয় সেনা মারা গেলো এ ব্যাপারে আপনার মন্তব্য কী? সে তার মনের যত আবেগ আর অনুভূতি ছিলো সব ঢালতে শুরু করলো। মৃত সেনাদের জন্য শোক প্রকাশ করলো। চীনারা কতটা হিংস্র ও খারাপ তা তুলে ধরলো। তারা এর প্রতিশোধ নিবে, ইতোমধ্যে সাধারণ জনগণ চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে তা জানালো। এরপর এ ব্যাপারে আমার মন্তব্য কী জানতে চাইলো। আমি তার প্রতি সহমর্মী হয়ে একটু দুঃখ প্রকাশ করলাম। বাংলাদেশেও ভারতীয় অনেক ভক্ত ইতোমধ্যে মানববন্ধন করে চীনাদের নিন্দা জানিয়েছে তাও জানালাম। সর্বশেষ আমি প্রশ্ন করলাম, যুগ যুগ ধরে বিএসএফ যে বাংলাদেশীদের গুলি করে হত্যা করে আসছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী? ভাবছিলাম সে হয়তো দুঃখ প্রকাশ করবে, এরপর আমিও তার মত আমার যত আবেগ আছে তা প্রকাশ করবো। ...
কারা চায় না আয়া সোফিয়া মসজিদ হোক?
- Get link
- X
- Other Apps
কিছু ব্যক্তি আছে সারাবছর গরুর গোশতো নাক ডুবিয়ে খায়, কুরবানীর সময় আসলেই এদের গরুর উপর মায়াকান্না শুরু হয়। ঠিক এই ব্যক্তিরাই এখন আয়া সোফিয়া নিয়ে হা হুতাশ করছে। ৮৫ বছর আগে মসজিদকে কেন যাদুঘর বানানো হয়েছিলো সেটার উপর প্রশ্ন না তুলে গীর্জা কেন মসজিদ হয়েছিলো সে প্রশ্ন তুলছে এরা। অথচ খ্রিস্টানরা যখনই মন চায় গীর্জা বিক্রি করে, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আপনি চাইলে এখনো অনেক গীর্জা বিক্রি করার জন্য অ্যাড দিয়ে রেখেছে সেগুলো কিনে মসজিদ-মন্দির যা ইচ্ছা তাই বানাতে পারবেন। আয়া সোফিয়া যেটা মুসলমানদের বিজিত সম্পদ সেটা দখল না করে যে কিনে নিয়েছে সেই উদারতা ওদের চোখে পড়ে না। উল্টো এটাকে মিলানোর চেষ্টা করছে বাবরি মসজিদের সাথে। কই স্বাভাবিক নিয়মে কেনা জায়গায় মসজিদ নির্মাণের প্রমাণ দেখিয়ে পূণরায় মসজিদে রূপান্তর করা আর কই ভিত্তিহীন দাবী তুলে উগ্রবাদী সন্ত্রাসীদের মসজিদ ভাঙ্গা ও দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের হত্যা করা! এরা হলো দুনিয়ার সাময়িক সুখের সন্ধান পাওয়া 'বুদ্ধিমান', যাদের পরকালের বিশ্বাসকে ঠুনকো মনে হয়। এরা বিজ্ঞান দিয়ে ধর্ম মাপে অথচ এরা জানে পানিকে ইঞ্চি/মিটার এককে মাপা যায় না। পানিকে পানির এক...
জোকস এখন বাস্তবতা
- Get link
- X
- Other Apps
পুলিশ: তুমি তো খুনি। বন্দি: কেন স্যার? পুলিশ: কারণ তোমার হাতে পিস্তল আছে। বন্দি: তাহলে তো স্যার আপনি ধর্ষক। পুলিশ: কীভাবে? বন্দি: কারণ আপনার ধর্ষণের যন্ত্র আছে। 🙂 স্বাধীন দেশের প্রথম মৌলিক অধিকার নিরাপত্তা। সেটা নিয়ে আমি শঙ্কিত। মেজর সিনহার অস্ত্র ছিলো তাই তাকে ক্রস ফায়ার করা হয়েছে। সাথে থাকা শিপ্রাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছে। যাকে যেভাবে পায় পুলিশ চাইলে সেভাবে মামলা দিতে পারে। মেরেও ফেলতে পারে। প্রশাসনের এমন সংস্কৃতি দেখে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না। ওসি প্রদিপের নামে অভিযোগ আছে, যাদের টাকা আছে তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার। তাহলে তার হাতে হওয়া সব ক্রসফায়ার যে নিজ বা তার উপরের মহলের স্বার্থ হাসিলের জন্য ছিলো তা কীভাবে নিশ্চিত হওয়া যায়? আমরা দেখেছি চট্টগ্রামে মাদক মামলায় হয়রানি করার পর যখন একরামুল জামিন পেয়েছেন তার বেশ কিছুদিন পরে গিয়ে তাকে মাদক অভিযানের নামে ক্রসফায়ার নামক অবৈধ থিউরি দিয়ে হত্যা করা হয়। কয়েকদিন আগে মুফতী আমিনীর নাতী আশরাফ মাহাদীকেকে গুম করে ফেলা হয়। দুদিন পরে ফেসবুকে না লেখার শর্তে ছেড়ে দেয়া হয়। এমন খবর জাতীয় দৈনিকে দেখলে নিজেকে...