গালি না দিয়ে একটু ভাবুন
"গা ঘেঁষে দাঁড়াবেন না" প্রথম বিতর্ক ছিলো মেয়ে মানুষ টিশার্ট পরে এমন প্রতিবাদ মানায় না। দ্বিতীয় বিতর্ক হলো মেয়েটিকে কিছু ফটোতে দেখা যাচ্ছে তার গা ঘেঁষে অন্য কেউ দাঁড়িয়ে আছে বা মোটর সাইকেলের পিছে গা ঘেঁষে বসে আছে। সুতরাং এমন মেয়ে কি করে এমন প্রতিবাদ করে। শুধু যে বিতর্ক হচ্ছে তা না গালিগালাজও চলছে। আমার কথা এই বিতর্ক বা গালিগালাজ নিয়ে না বরং গালিগালাজ করলে যে একটা বিষয় আড়ালে আবডালে ঢাকা পড়ে সেটা তুলে ধরা। আপনি যখন বেশ্যা বলে গালি দিচ্ছেন তখন আপনার গালিটা মিথ্যাও হতে পারে। কারণ সে যা করেছে সেটাকে বেশ্যাবৃত্তি বলে না। না আপনার সংজ্ঞায় না তাদের সংজ্ঞায়। আপনার সংজ্ঞা আর তাদের সংজ্ঞা কি তার আগে বলি আপনি কে আর তারা কে? আপনি হলেন, মুসলিম সমাজে বাস করা একজন যুবক, আপনি চান না কেউ পর্দাহীন চলুক। যদিও আপনি কতটা পর্দা করেন মানে চোখ সংযত রাখেন তা নিয়ে প্রশ্ন আছে। তবুও আপনি চান না মেয়েরা পর্দা ছাড়া চলুক। আপনি চান অফিসে যাক বোরকা পরে, ক্লাস করুক বোরকা পরে, অফিসের বস হোক বোরকা পরে। আর তারা হলো, যারা নিজেদের প্রগতিশীল দাবী করে। বিদেশী কিছু সংস্থার ও জাতিসংঘের কিছু অঙ্গসংগঠনের আর্থিক ও প্রশাসনিক ...