Posts

Showing posts from November, 2018

কওমি মাদ্রাসা প্রকৃত মানুষ গড়ার কারিগর: মুফতি মাহমুদ জামশেদ

Image
দারুল উলুম দেওবন্দ, ভারত নোমান বিল্লাহ, নাগরিক সাংবাদিক ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার কারিকুলামে তৈরি বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহ প্রকৃত মানুষ গড়ার কারিগর বলে অভিহিত করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুফতি হযরত হাফেজ মাওলানা মাহমুদ জামশেদ দামাত বারকাতুহুম। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা  যখন পরীক্ষা দেয় তখন কোন ম্যাজিস্ট্রেটের নজরদারির প্রয়োজন পড়ে না। এরা ইভটিজিং করে না। মারামারি করে না। খুন, রাহাজানি, চাঁদাবাজি ইত্যাদি করে না। সুতরাং প্রকৃত মানুষ তো এরাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস উল্লেখ করে আরও বলেন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকেই দ্বীনী ইলম অর্জন করার তাওফীক দেন। আর দ্বীনি ইলম অর্জন করার জন্য দুটি শর্ত: এক. গুনাহ ছেড়ে দিতে হবে। দুই. ইলম অনুযায়ী আমল করতে হবে। আলেমেদ্বীন তো তাকেই বলে যে মুত্তাকী ও ইলম অনুযায়ী আমলকারী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মাদ্রাসাসাতুস সালিহীন আজিমিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অভিভাবকদের মতবিনময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ বুধবার দুপুর দুইটার সময় প্রধান অত...