Posts

Showing posts from September, 2018

আমরাই চুরি করি আমরাই চোর পুষি

Image
সকাল ৮টা ৩০মিনিট। আলু ও ডিম ভাজি দিয়ে চারটে রুটি খেয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রওনা হলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে। পরনে সবসময়ের মত সাদা পাজামা ও পাঞ্জাবি এবং মাথায় টুপি। পায়ে ইন্ডিয়ান জুতা। আমাকে এখন ক্যাম্পাসে পৌঁছতে হবে ৪ ধাপে। প্রথমে ১ কি.মি. হাঁটতে হবে, এরপর ইজি বাইকে আড়াই কি.মি. যেতে হবে, তারপর বাস যোগে ১৩ কি.মি. যেতে হবে এবং শেষ ধাপে সাড়ে ৩ কি.মি. মিনিবাস দিয়ে গেলেই ক্যাম্পাসের সামনে নামা যাবে। এই মিনিবাসের নাম বাহাদুর শাহ পরিবহন লি.। আমার আজকের লেখা এ মিনিবাসকে নিয়েই। প্রথমে একটু বাস সম্পর্কে জেনে নিই। এ বাস চলে যাত্রাবাড়ী থেকে সদরঘাট রুটে। মিনিবাস হলেও অন্যান্য বড় বাসের মতই ৩০ থেকে ৩৫টা ছিট থাকে এতে। ঠিকমত বসা যায় না। বসলেও নড়াচড়া করা যায় না। অন্যের গা ঘেষে বসতে হয়। মোট কথা কষ্টকর জার্নি। তবুও সবাই যায় কারণ এই রুটে বাস চলে না, লেগুনা তো নিষিদ্ধ। এই বাসের বিকল্প শুধুই রিকশা। যার ভাড়া ৫০ থেকে ৮০ টাকা। তাই মাত্র ১২ টাকায় ১৫ মিনিটের যাত্রায় এই কষ্ট সবাই মেনে নেয়। এ বাসে গেলে কয়েকটা ঝামেলায় পড়তে হয় তার মধ্যে একটি হলো সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে এ বাসে উঠতে হলে বিশাল লাইনে সি...