Posts

Showing posts from May, 2018

সমানাধিকারে বিশ্বাসী বউ

Image
: কি ব্যাপার ছোট, শুনলাম বিয়ে নাকি করেছো? : জ্বি, ভাই। : এত তাড়াতাড়ি কিভাবে করলা? মাত্র অনার্স ১ম বর্ষে পড়ো। চাকরি-বাকরি পাইছো নাকি? : না ভাই, আমার স্ত্রী সমানাধিকারে বিশ্বাসী। দু'জনে টিউশনি করি। নিজেদের খরচ নিজেরাই বহন করি আর নিজেদের কাজগুলো নিজেরাই করি। : ও... আচ্ছা, কিন্তু আলাদা থাকো নাকি? : না ভাই, এক সাথেই থাকি, যৌথ কাজগুলো যৌথভাবেই করি। : মানে? : মানে, এক বাসায় থাকি। দু'জন মিলে ভাড়া দেই। দু'জনে মিল দিয়ে চাল কিনি ও বাজার করি। এক সপ্তাহ আমি বাজার করি আর সে রান্না করে। পরের সপ্তাহ আমি রান্না করি আর সে বাজার করে। : ও... ভালোই তো। কেমন চলছে তোমার সংসার? : ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে একটা বিষয়ে। : কি সেটা? : ওই যে, ১০ মাস ১০ দিনকে ৫ মাস ৫ দিনে ভাগ করে নেয়া যাচ্ছে না। : হা হা, তবে যাই হোক, আমারও সমানাধিকারে বিশ্বাসী একখান বউ দরকার।